ময়মনসিংহে আঞ্চলিক ব্যাডমিন্টনে ‘ডাবল ক্রাউন’ ঈশ্বরগঞ্জের মৌমির

খেলাধুলা
ময়মনসিংহে আঞ্চলিক ব্যাডমিন্টনে ‘ডাবল ক্রাউন’ ঈশ্বরগঞ্জের মৌমির
১৯ মে ২০২৬, ১১:১৯ এএম

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে ঈশ্বরগঞ্জের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা তাসনিম মৌমি। প্রতিযোগিতার বালিকা একক ও দ্বৈত—উভয় বিভাগেই নেত্রকোনা জেলাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গত সোমবার (১৮ মে) ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিমনেসিয়াম মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলাগুলো অনুষ্ঠিত হয়।

বালিকা একক বিভাগের ফাইনালে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ক্ষুরধার ব্যাডমিন্টন প্রতিভাবান শিক্ষার্থী ফারিহা তাসনিম মৌমি মুখোমুখি হয় নেত্রকোনা জেলার প্রতিপক্ষের। পুরো ম্যাচ জুড়ে চমৎকার নৈপুণ্য ও আধিপত্য বজায় রেখে সরাসরি ২-০ সেটে জয় তুলে নিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় মৌমি।

এককের পর দ্বৈত (ডাবলস) বিভাগের ফাইনালে আবারও মুখোমুখি হয় ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চল। দ্বৈত প্রতিযোগিতায় মৌমির জুটি হিসেবে মাঠে নামে তার সহপাঠী ও হালুয়াঘাটের বাসিন্দা সোহা। অষ্টম শ্রেণীর এই দুই শিক্ষার্থীর দারুণ বোঝাপড়া ও আক্রমণাত্মক খেলার সামনে পাত্তাই পায়নি নেত্রকোনার প্রতিদ্বন্দ্বীরা। শেষ পর্যন্ত দ্বৈত বিভাগেও সরাসরি ২-০ সেটে নেত্রকোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মৌমি-সোহা জুটি।

একই টুর্নামেন্টে একক ও দ্বৈত—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে ‘ডাবল ক্রাউন’ বা দ্বৈত মুকুট জয়ের এই কৃতিত্বে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ঈশ্বরগঞ্জের স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এই খুদে শাটলারের প্রশিক্ষক জাহিদ হাসান আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা মৌমির এই সাফল্য অঞ্চলের অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করবে। 

আঞ্চলিক বাধা পেরিয়ে এই কৃতী শিক্ষার্থী আগামীতে জাতীয় পর্যায়েও ঈশ্বরগঞ্জ তথা ময়মনসিংহের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন