চাটমোহর প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

খেলাধুলা
চাটমোহর প্রিমিয়ার লিগ-সিপিএল এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই করছেন আয়োজকরা। বুধবার সন্ধ্যায় পাবনার চাটমোহরের একটি রেস্টুরেন্টে।

১৪ মে ২০২৬, ৬:০৫ পিএম

পাবনার চাটমোহর প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। 

নিলামে প্রায় শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত খেলোয়াড়কে লটারির মাধ্যমে নিজ নিজ দলে ডেকে নেন দলের মালিকরা। 

বুধবার (১৩ই মে) সন্ধ্যা সাতটায় চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টে চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। 

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে নিলাম অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল, চাটমোহর স্পোর্টস অ্যাকাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুল প্রমুখ। 

নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। মোট ১০৮ জন খেলোয়াড়কে নিলামের মাধ্যমে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেন তারা। খুব দ্রুতই টুর্নামেন্ট শুরু হবে এবং ঈদের আগেরদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন