বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলা
বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
২৮ এপ্রিল ২০২৬, ৮:৩৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পূর্বপৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের খেলোয়ারদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনালে কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল (১-০) গোলে ও কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল (৩-০) গোলে বিজয়ী হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা রিসোর্স কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন। শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন