ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা
ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
২২ এপ্রিল ২০২৬, ৮:১৮ পিএম

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর তারুণ্যের প্রাণচাঞ্চল্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে টি-১০ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। খেলাধুলার এই বর্ণিল আয়োজন ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আয়োজক প্রতিষ্ঠান মেসার্স গার্ডেনিয়া’র প্রোপাইটর মো. নূর-এ-শাহাদাৎ স্বজন, ক্রীড়া ব্যক্তিত্ব জুলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুল সংখ্যক দর্শক।

এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে রংপুর ক্রিকেট দল ও পঞ্চগড়ের একটি দল মুখোমুখি হয়। খেলাটি ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকের মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে জেলার ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হয়।

এর আগে মঙ্গলবার রাতে একই মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠান ঘিরেও ছিল উৎসবের আমেজ। সার্বিকভাবে খেলাধুলার এই প্রাণবন্ত আয়োজনটি যেন হয়ে উঠেছে তরুণদের নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার এক উজ্জ্বল মঞ্চ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন