ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকার হিসাব প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকার হিসাব প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১০:১০ পিএম
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা বিতরণের হিসাবের তালিকা প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ১৪৪ ওয়ার্ডে এ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর গোপন রেখে বাকি তথ্য প্রশাসনিক অনুসন্ধানের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

পোস্টে তিনি জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে নগদ এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো'। সহায়তা বিতরণে রাজনৈতিক বিবেচনা রাখা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 'সরকারি বরাদ্দের আওতায় এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে বিতরণ করা ঈদ সামগ্রীর আওতায় ৫০০ জন সেবা পেয়েছেন'।

এর আগে ১০ মার্চ রাতে লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ