৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না পাটওয়ারী

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না পাটওয়ারী
২৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তীব্র তেল সংকটে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রল পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীও।

সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার আক্ষেপের কথা জানান। দীর্ঘ অপেক্ষার পর ব্যর্থ হয়ে তিনি লিখেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়।

তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সোশ্যাল মিডিয়া এর আরও সংবাদ

আরো পড়ুন