ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহতদের অবস্থা আশঙ্কাজনক

সারাদেশ
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহতদের অবস্থা আশঙ্কাজনক
০৭ এপ্রিল ২০২৬, ৭:৫৩ পিএম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাজার সংলগ্ন বৈরাটি মাদ্রাসা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।


দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন মো. জাহিদ (১৬) পিতা- আব্দুল হাই, গ্রাম- সাধুরগোল্লা (মোটরসাইকেল আরোহী)। অপর জন হাজির উদ্দিন (৬৫) পিতা- মৃত জহির উদ্দিন, গ্রাম- দেবস্থান, রাজিবপুর (অটোরিকশা যাত্রী)।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে বৈরাটি মাদ্রাসা সংলগ্ন এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় অটোরিকশাচালক জহিরুলসহ অন্যান্য আশঙ্কাজনক আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক জহিরুল ও বাকি আহতদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন