ভোক্তা অধিকার নিশ্চিতে জয়পুরহাটের কালাইয়ে অভিযান, এলপিজি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে এলপিজি গ্যাসের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে এবং গ্যাসে অনিয়মের অভিযোগে একটি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট রোধ ও সরকার নির্ধারিত মূল্য কার্যকর রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে সরকার নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইন যথাযথভাবে প্রতিপালনের জন্য কঠোর নির্দেশনা ও আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন