বোয়ালখালীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ
বোয়ালখালীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন
০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

বোয়ালখালী উপজেলায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে  মামলা দায়েরের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন ও অভিভাবক এম. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার করে আসছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এসএম সাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন