মেঘনায় জাটকা ইলিশ শিকার, ১১ জেলে আটক

সারাদেশ
মেঘনায় জাটকা ইলিশ শিকার, ১১ জেলে আটক
০১ এপ্রিল ২০২৬, ৩:৩১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরবর্তী অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ মাছ ধরার দায়ে ১১ জেলেকে গ্রেফতার করেছে দায়িত্বরত টাস্কফোর্সের সদস্যরা।




সেসময় গ্রেফতারকৃত ৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।




বুধবার (৩১ মার্চ) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।




অভিযান শেষে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন গণমাধ্যমকর্মীদের বলেন , বুধবার উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট, আলতাফ মাস্টার ঘাট, সুইচগেট, রাহুল ঘাট ও টুনুর চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ইলিশ মাছ শিকাররত অবস্থায় ১১ জেলেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৭০ কেজি জাটকা, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয় ।




দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. দেলোয়ার (৬৫), মো. আলাউদ্দিন (৪৯), রুহুল আমিন মোল্লা (৫০), রাজিব হোসেন (৩৫), মো. শাহিন (১৬), দেলোয়ার (২৩), সাইফুল ইসলাম (২৫), মো. রবিউল (২২) ও জাকির গোড়ানি (৩৫)। তাদের সবার বাড়ি বরিশালের হিজলা উপজেলার চরতরবসুনিয়া গ্রামে। এ ছাড়া বয়স কম হওয়ায় মো. সোলায়মান (১৫) ও মো. রাব্বিকে (১৪) মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।




মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ।




উল্লেখ্য যে, জাটকা ইলিশ মাছ রক্ষায় মার্চ ও এপ্রিল এই দুই মাস লক্ষ্মীপুর সদর, রায়পুর এবং চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে অভয়াশ্রম এলাকা গুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয় ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন