বড়াইগ্রামে তৃণমূল বিএনপির ক্ষোভ ও আতঙ্ক

বনপাড়ায় বাবু-আলম হত্যার খুনিদের প্রকাশ্য বিচরণ

সারাদেশ
বনপাড়ায় বাবু-আলম হত্যার খুনিদের প্রকাশ্য বিচরণ
০১ এপ্রিল ২০২৬, ১:৩৪ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় এক থমথমে ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে চাঞ্চল্যকর ও বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপি সভাপতি শহীদ সানাউল্লাহ নূর বাবু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আলমের খুনিরা এখন প্রকাশ্য দিবালোকে এলাকায় বিচরণ করছে। এমনকি তারা বীরদর্পে জনসংযোগ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চরম ভয় ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বাবু ও আলম হত্যা মামলার প্রধান আসামি, বনপাড়া পৌরসভার বিতর্কিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও গুরুতর অভিযোগ থাকলেও প্রশাসন রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি জামিল, বাবলু, মাসুদ, রাজ্জাক, খোকন, রিকন, শফিক ও মাহবুবসহ অন্যান্য আসামিরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। খুনিদের এমন প্রকাশ্য বিচরণে জনমনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির একটি বিশেষ মহলের পরোক্ষ মদদ ও ছত্রছায়ায় এই আসামিরা এখন বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, নাটোরের বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে খুনিদের পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া স্থিমিত হয়ে আছে। সাধারণ কর্মীদের প্রশ্ন—যাদের হাতে দলের নিবেদিত প্রাণ নেতারা শহীদ হয়েছেন, তাদের সঙ্গে এই ‘সমঝোতা’ বা ‘আত্মীয়তার সখ্যতা’ কিসের? এই নিয়ে তৃণমূল পর্যায়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

তৃণমূল বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক আওয়ামী সরকারের সাজানো 'আইনুল হক হত্যা' নামক বিতর্কিত মামলায় বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে তোরাব মোল্লা ও শামীম মোল্লা রাজশাহী কারাগারে দীর্ঘকাল অন্তরীণ রয়েছেন। আক্ষেপের বিষয় হলো, দলের এই ত্যাগী কর্মীদের আইনি লড়াই বা তাদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় শীর্ষ নেতাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। দলের জন্য জীবন উৎসর্গ করেও নেতাদের এমন অবহেলা তৃণমূলের কর্মীদের ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলেছে।

তৃণমূলের স্পষ্ট দাবি, বিগত ১৭ বছরের ফ্যাসিষ্ট শাসনের আমলে কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু তদন্ত বা নিরপেক্ষ বিচার হয়নি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত খুনিদের আড়াল করে ফরমায়েশি চার্জশিট ও রায় দেওয়া হয়েছে। তাই শহীদ সানাউল্লাহ নূর বাবু, আলম ও বাশার হত্যাকাণ্ডের মামলাগুলো বর্তমান পরিস্থিতিতে পুনরায় সচল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে।

দায়িত্বশীলদের বক্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

 "আমরা সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা সরেজমিনে তদন্ত করে পর্দার অন্তরালের সত্য তুলে ধরুন। প্রশাসনের এই রহস্যজনক নীরবতার কারণ উদঘাটন করুন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। আমরা রাজপথের সহযোদ্ধাদের খুনিদের কোনো ক্ষমা করতে পারি না। শহীদ বাবু, আলম ও বাশার হত্যার খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।"

এলাকাবাসীর দাবি, এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফেরাতে দ্রুত চিহ্নিত খুনিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় বড়াইগ্রামের রাজনৈতিক পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তৃণমূলের জমে থাকা ক্ষোভ গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন