ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

সারাদেশ
ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ২:৩১ পিএম

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত। প্রায় ২৫ মন ওজনের এ মাছটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগরে মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। কাঁঠালিয়া উপজেলার অনেক জেলে নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যান এবং সেখান থেকেই মাছটি নিয়ে আসা হয়।

মাছটির ওজন আনুমানিক ২৫ মন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিলামে অংশ নিয়ে আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই মাছটি প্রায় আড়াই লাখ টাকায় কিনে নেন। পরবর্তীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে পাঠানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। মাছটি এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না। ফলে বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন