রায়পুরে জানাজায় এসে ২টি মোটরসাইকেল পুড়ে ছাই

সারাদেশ
রায়পুরে জানাজায় এসে ২টি মোটরসাইকেল পুড়ে ছাই
৩১ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

আব্দুল আহাদ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধি : 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জানাজা নামাজে অংশ নিতে এসে অগ্নিকাণ্ডে দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলাম মাষ্টার বাড়িতে।

৩০ মার্চ (সোমবার) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মরহুম গাজিউর রহমান মিলনের জানাজা নামাজে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লী সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় দুটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং আগুনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন