আলীকদমে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সারাদেশ
আলীকদমে বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৩০ মার্চ ২০২৬, ২:২৮ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশ-এর পিএইচইপি-৩ প্রকল্পের যৌথ আয়োজনে “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পানি সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা (উপজেলা কৃষি অফিসার, আলীকদম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন (চেয়ারম্যান, ১নং সদর ইউনিয়ন) এবং মোঃ মমতাজ উদ্দিন আহমেদ (সভাপতি, আলীকদম প্রেসক্লাব)। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব, পানির অপচয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পানির সঠিক ব্যবহারে গুরুত্ব দেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন