যশোরে চায়ের কাপেও অস্পৃশ্যতা: বৈষম্যমুক্ত সমাজের দাবিতে দলিতদের মানববন্ধন

সারাদেশ
যশোরে চায়ের কাপেও অস্পৃশ্যতা: বৈষম্যমুক্ত সমাজের দাবিতে দলিতদের মানববন্ধন

যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার; বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারকেলবাড়ীয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছার সনুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দলিতরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন

২৯ মার্চ ২০২৬, ২:৫৩ পিএম

আধুনিকতার এই যুগেও যশোরের বিভিন্ন চা-স্টল ও হোটেলে দলিতদের জন্য আলাদা পাত্রে খাবার পরিবেশনের মতো অমানবিক প্রথা টিকে থাকার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই সামাজিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন’ (বিডিইআরএম) যশোর জেলা শাখা।

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সূর্য বিশ্বাস। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজার; বাঘারপাড়া উপজেলার রায়পুর, নারিকেলবাড়ীয়া, হাবুল্যা, জামদিয়া, বালিয়াডাঙ্গা এবং চৌগাছার সনুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দলিতরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি সাধারণ মানুষের সঙ্গে বসে খাওয়ার সুযোগ থেকেও তারা বঞ্চিত।

এই বৈষম্য নিরসনে সংগঠনের পক্ষ থেকে ৮ দফা দাবি পেশ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য: বৈষম্য বিরোধী বিল-২০২২ সংশোধনপূর্বক দ্রুত পাস করা। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় দলিতদের জন্য কোটা প্রবর্তন। জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীর পৃথক স্বীকৃতি। পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমির অধিকার নিশ্চিতকরণ। বাজেটে বিশেষ বরাদ্দ এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

কর্মসূচিতে বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস ও স্বপ্ন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অবিলম্বে যশোর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি বৈষম্যমুক্ত সমাজ গঠন না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা দলিত ও বঞ্চিত এই জনগোষ্ঠীর।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন