গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বড়বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার

সারাদেশ
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বড়বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার
২৯ মার্চ ২০২৬, ১২:৪৮ এএম

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গোপালগঞ্জ জেলা সদরের বড়বাজার এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সদর পৌরসভার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এসময় তিনি স্থানীয় জনসাধারণ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত অভিযানে খাল পরিষ্কার, আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এছাড়া পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ