টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় পৌঁছালে সেটির তেল শেষ হয়ে যায়। ওই বাসের কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রেললাইনের পাশে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে চলে আসে। যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনের নিচে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন