দীঘিনালায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই

সারাদেশ
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই

বোয়ালখালী নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, আগুনে ৩৫টি দোকান পুড়েছে। এতে ব্যবসায়ীদের ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে

২৭ মার্চ ২০২৬, ১০:২০ এএম

দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন  বাজারে আগুনে পুড়ে গেছে ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে জুতা, কসমেটিকস, কাপড়, সেলুন, ফার্মেসি ও স্বর্ণের দোকান রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আগুন লাগার দেড় ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগী করেন সেনাবাহিনী, পুলিশ ব্যবসায়ী ও স্থানীয়রা।

এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও বাজারে পানির উৎসের সংকটের কারণে আগুন নেভাতে বেগ পোহাতে হয়।

বোয়ালখালী নতুন  বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, আগুনে ৩৫টি দোকান পুড়েছে। এতে ব্যবসায়ীদের ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আমরা যোগ দেই। দেড় ঘন্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন