নবীন আলেমদের নিয়ে যশোরে উলামা পরিষদের দিকনির্দেশনামূলক সম্মেলন

সারাদেশ
নবীন আলেমদের নিয়ে যশোরে উলামা পরিষদের দিকনির্দেশনামূলক সম্মেলন

আব্দুল কাদের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম মুফতী মুজিবুর রহমান। জেলা উলামা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতী শহিদুল্লাহ কাসেমীর সঞ্চালনায় এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রবীণ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন

২৬ মার্চ ২০২৬, ৬:১১ পিএম

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও আদর্শ সমাজ গঠনে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক এক সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে যশোর শহরের নিউমার্কেটস্থ ‘মারকাযুল উম্মাহ’ মিলনায়তনে জেলা উলামা পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মাওলানা আব্দুল কাদের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম মুফতী মুজিবুর রহমান। জেলা উলামা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতী শহিদুল্লাহ কাসেমীর সঞ্চালনায় এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রবীণ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইসলামি দাওয়াতের ক্ষেত্রে নবীন আলেমদের আধুনিক জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে। জাতির সঠিক পথপ্রদর্শনে এবং দ্বীনি খেদমতে নিজেদের উৎসর্গ করার মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব। বক্তারা আলেমদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও কর্মতৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আগত নবীন আলেমদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন