কেন্দুয়ার ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ

সারাদেশ
কেন্দুয়ার ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
২৩ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে হঠাৎ করেই পেট্রল ও অকটেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায়, তেল না থাকায়  কার্যত অচল হয়ে পড়েছে হিমালয় ফিলিং স্টেশনটি।

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান জানান, আসার পথে রাস্তায় কেন্দুয়াসহ কোনো পাম্পেই তিনি তেল পাননি। বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় মাঝপথে আটকে পড়েছেন তিনি।

সাংবাদিক রাখাল বিশ্বাস বলেন, ‘আমি আজ বিকেল ৪টার দিকে হিমালয় ফিলিং স্টেশনে গিয়ে দেখি বন্ধ। আমরা যারা মোটর সাইকেল চালাই তারা বড় ভোগান্তিতে আছি।’

অন্যান্য পিকআপ, ট্রাক ড্রাইভার চালকদের দাবি, এটি পাম্প মালিকদের একটি পরিকল্পিত সিন্ডিকেট।

তামিম মিয়া নামে এক চালক বলেন, ‘সরকার বলছে তেল সংকট নেই, অথচ পাম্পে এলে তেল পাওয়া যাচ্ছে না। একসঙ্গে সব পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার কথা নয়। এখানে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’

জ্বালানি সংকটের বিষয়ে হিমালয়  ফিলিং স্টেশনের পরিচালক মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আমাদের প্রতিদিনের পেট্রলের যে চাহিদা তার অর্ধেকের চেয়েও কম পেট্রল পাচ্ছি। সরবরাহ কম থাকায় আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি না।’ দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন