যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে চরম জ্বালানি ঘাটতি

সারাদেশ
মধ্যপ্রাচ্য সংকটে দেশে চরম জ্বালানি ঘাটতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশে। দেশে তেলের তীব্র ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তার মাধ্যমে এই পরিস্থিতির কথা জানানো হয়।

সংগঠনটি জানায়, তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালক ও জরুরি যানবাহন ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না।

বার্তায় আরও উল্লেখ করা হয়, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় পাম্প কর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তেল দিতে না পেরে তারা প্রতিনিয়ত ক্ষুব্ধ ক্রেতাদের সাথে বাগবিতণ্ডা ও গন্ডগোলে জড়িয়ে পড়ছেন। পরিস্থিতি সামাল দিতে নজেলম্যানরা হিমশিম খাচ্ছেন এবং এভাবে বিরামহীন দায়িত্ব পালন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মালিকপক্ষ স্পষ্ট জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা এবং সময়মতো তেলের সরবরাহ নিশ্চিত করা না হলে, জানমালের নিরাপত্তার স্বার্থে যেকোনো মুহূর্তে দেশের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন