সাংবাদিক শামীম সরকারের পিতার ইন্তেকাল

সারাদেশ
সাংবাদিক শামীম সরকারের পিতার ইন্তেকাল
২৫ জুন ২০২৬, ৪:৪৪ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল গ্রামের বাসিন্দা, সাংবাদিক শামীম সরকারের পিতা ও সাবেক সেনা সদস্য মোহাম্মদ ইসরাইল মিয়া (৮০) বুধবার (২৪ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবন শেষে নিজ গ্রাম জগদলে স্থায়ীভাবে বসবাস করতেন এবং এলাকার মানুষের কাছে একজন সজ্জন, সদালাপী ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বাড়িতে ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বুধবার মাগরিবের নামাজের পর নিজ বাড়ি প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মোহাম্মদ ইসরাইল মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন