নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজনৈতিক দল ও সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করেছে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মসূচিটি শুক্রবার অনুষ্ঠিত হলেও তা স্থানীয়ভাবে গোপন ছিল। তবে শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দলীয় পতাকা সহকারে ঝটিকা মিছিলটি মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করছে এবং নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
নিষেধাজ্ঞার পর স্থানীয় পর্যায়ে দলটির এমন আকস্মিক কর্মসূচি নিয়ে উপজেলার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন