প্রধানমন্ত্রীর ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনা: রংপুরে বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচির সূচনা

সারাদেশ
প্রধানমন্ত্রীর ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনা: রংপুরে বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচির সূচনা
১৩ জুন ২০২৬, ৬:১১ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রংপুরে।

​আজ শনিবার (১৩ জুন) রংপুর বিভাগীয় সদর দপ্তর প্রাঙ্গণে রংপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।

​গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন শেষে মোঃ সাইফুল ইসলাম সংবাদিকদের বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি উৎসব নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। রংপুর জেলাকে সবুজায়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ ও দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রংপুরের জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারি এই উদ্যোগকে সফল করতে কৃষি ও বন বিভাগের সমন্বয়ে রংপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম জোরদার করা হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবুজ বাংলাদেশ গড়ার এই মহতী উদ্যোগকে সফল করতে উপস্থিত সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন