প্রাণের বগা সেতু বাস্তবায়নে বড় সুখবর, বাংলাদেশ-চীন চুক্তি স্বাক্ষর
পটুয়াখালীর বাউফল উপজেলার দীর্ঘদিনের স্বপ্ন ও দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত বগা সেতু বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ ও চীনের মধ্যে ১.৩ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ উপলক্ষে বগা সেতু বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, “আলহামদুলিল্লাহ, সম্মানিত বাউফলবাসীর দোয়া, সহযোগিতা ও ভালোবাসায় আমরা এ পর্যন্ত পৌঁছেছি। ইনশাআল্লাহ, বাকি পথটুকুও একসঙ্গে এগিয়ে যাব। আমাদের প্রাণের বগা সেতু বাস্তবায়ন এখন শুধুই সময়ের অপেক্ষা।”
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে বাউফলসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
বাউফলবাসীর বহু বছরের স্বপ্ন—প্রাণের বগা সেতু, এবার বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
আপনার মতামত লিখুন