পদোন্নতি ও হয়রানির প্রতিবাদে উত্তাল বেরোবি: কর্মবিরতির তৃতীয় দিনে অচল দাপ্তরিক কার্যক্রম

সারাদেশ
পদোন্নতি ও হয়রানির প্রতিবাদে উত্তাল বেরোবি: কর্মবিরতির তৃতীয় দিনে অচল দাপ্তরিক কার্যক্রম
০৮ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি ও আপগ্রেডেশনের নামে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে কর্মকর্তা বৃন্দ লাগাতার কর্মবিরতি পালন করছেন। আজ ০৮/০৬/২০২৬ইং মঙ্গলবার, এই কর্মসূচি তৃতীয় দিনে পদার্পণ করেছে। আন্দোলনকারী কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে তাদের ক্ষোভ ও দাবি জানান।

​তাদের অভিযোগ, যোগ্য কর্মকর্তারা বছরের পর বছর ধরে পদোন্নতি বঞ্চিত হচ্ছেন, অথচ কিছু নির্দিষ্ট ব্যক্তিকে অনৈতিকভাবে সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রহসন ও হয়রানি অবিলম্বে বন্ধের দাবিতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই বৈষম্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করছে। অবিলম্বে সুষ্ঠু সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন