হবিগঞ্জের বাহুবলে পিতা- পুত্রের মৃত্যু
হবিগঞ্জের বাহুবলে পিতাকে বাচাঁতে গিয়ে পুত্রও মারা যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্বভাদেশ্বর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, নিজস্ব পুকুরে মাছ মারতে যায় প্রবাসী আইন উল্লাহর পুত্র রাশেদ (১৭)। এমতাবস্থায়, পুকুরে বিদ্যুৎ তারে জড়িয়ে পানির নিচে তলিয়ে যায়। পুত্রকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধার করতে পানিতে নামেন প্রবাসী আইন উল্লাহ। এতে তিনিও তারে জড়িয়ে যান। পরক্ষণে,স্থানীয়রা পিতাপুত্রকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন