কুমিল্লায় দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু

সারাদেশ
কুমিল্লায় দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৬, ২:০১ পিএম
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

রবিবার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেইল ছেড়ে যায়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে টু-ডাউন (চট্টগ্রাম মেইল) ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাস্থল-কুমিল্লা সদর দক্ষিণ এলাকা অতিক্রম করে।

তিনি আরো বলেন, উদ্ধার কাজের জন্য ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে।

এর আগে শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জন নিহত হন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় ও জোনাল এই দুই কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন