সতর্ক থাকবেন যেন কোনো ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে না ওঠে: হুইপ দুলু
বিএনপির অর্জিত গণতন্ত্র যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, "সতর্ক থাকবেন, যেন কোনো ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।" সোমবার (১ জুন) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন। উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সরদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হুইপের একান্ত সহকারী শামসুল আলম রনি, জেলা বিএনপির সাবেক সদস্য জামালউদ্দিন আলী এবং বিএনপি নেত্রী মহুয়া নূর কচি।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলম, সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম মোল্লা, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, খলিলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়াত রেজা প্রমুখ।
বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন