বাঘাইছড়িতে ইয়াবাসহ যুবক আটক
রাঙ্গামাটি বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
সোমবার ১ জুন রাতে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রাকিব হাছান ও এসআই রিয়াজুল ইসলাম রানা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া মোড় ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২৩ বছর বয়সী ইসমাইলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইসমাইল পশ্চিম মুসলিম ব্লক গ্রামের বাসিন্দা এবং তিনি ঈমান আলীর ছেলে।
অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, “ইয়াবা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদকমুক্ত যুবসমাজ ও বাঘাইছড়ি গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন