শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করেন’ বাউফলে মাসুদের কে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এক বক্তব্যে বলেছেন, “শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।”
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক ভূমিকা ও অবস্থান তুলে ধরতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র প্রসঙ্গ উল্লেখ করেন। উপস্থিত নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যকে সমর্থন জানান।
তবে এ বিষয়ে বিভিন্ন মহলে ভিন্নমতও দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এমন বক্তব্যকে অপ্রয়োজনীয় উসকানিমূলক বলে মন্তব্য করছেন।
বক্তব্যটি নিয়ে বাউফলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন