রাঙ্গামাটির নানিয়ারচরে চেঙ্গী খালে ভেসে উঠলো সংকু চাকমার মর*দেহ, উদ্ধার করেছে পুলিশ।।

সারাদেশ
রাঙ্গামাটির নানিয়ারচরে চেঙ্গী খালে ভেসে উঠলো সংকু চাকমার মর*দেহ, উদ্ধার করেছে পুলিশ।।
৩০ মে ২০২৬, ১০:০৭ এএম

রাঙামাটির নানিয়ারচর উপজেলা উপজেলার চেঙ্গী খালে ভেসে উঠেছে এক মর*দেহ। নি*হত ব্যক্তি নানিয়ারচর সদর ইউনিয়নের বেতছড়ি গ্রামের বাসিন্দা সংকু বিকাশ চাকমা বলে জানায় স্থানীয়। স্থানীয়রা আরো জানায় কিছুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার (২৯ মে) দুপুরে বুড়িঘাট ইউনিয়ন এলাকার কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী খালে ম*রদে*হটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নানিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম*রদে*হ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, ম*রদে*হটি নানিয়ারচর থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন