বাউফলে টিসিবির ২৪ কার্ড ও চালসহ জামায়াত নেতা আটক

সারাদেশ
বাউফলে টিসিবির ২৪ কার্ড ও চালসহ জামায়াত নেতা আটক
২৬ মে ২০২৬, ৮:৩৩ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড ও প্রায় ২৪০ কেজি চালসহ এক জামায়াত নেতাকে আটকের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে বলে জানা গেছে।

অভিযুক্ত সাকিল শিকদার কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, রাতে কয়েকটি বস্তাভর্তি চাল তার বাসায় তোলার সময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার কাছ থেকে ২৪ জন টিসিবি সুবিধাভোগীর স্মার্ট ফ্যামিলি কার্ড উদ্ধার করা হয়। পরে চাল ও কার্ডগুলো গ্রাম পুলিশের সদস্য হাসানের জিম্মায় দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত টিসিবির পণ্য রাতে বিতরণ করা হয় না। তাই গভীর রাতে বিপুল পরিমাণ চাল বাসায় আনা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাকিল শিকদার দাবি করেন পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, ছোট ভাই রাজিব দীর্ঘদিন ধরে টিসিবি সুবিধাভোগীদের পণ্য এনে দেওয়ার কাজ করেন এবং প্রতিটি কার্ড থেকে নির্ধারিত পারিশ্রমিক পান। সোমবারও ২৪ জনের পণ্য সংগ্রহ করা হয়েছিল বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দিনের বেলায় সুবিধাভোগীরা চাল নিয়ে যাবেন—এ কারণে রাতের জন্য সাময়িকভাবে আমার বাসায় রাখা হয়েছিল। বিএনপির কিছু লোক পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে। সাকিল শিকদার অভিযোগ করেন সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক বিরোধের জেরে তাকে লক্ষ্য করে এ পরিস্থিতি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন