বাসাইলে সড়ক দুর্ঘটনায় ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

সারাদেশ
বাসাইলে সড়ক দুর্ঘটনায় ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ
২৪ মে ২০২৬, ৫:১৬ পিএম

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (২৪ মে) সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

​নিহতরা হলেন— বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো: রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই এলাকার মো: শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং মো: সোলায়মানের ছেলে সাইমন (১৪)। তারা তিনজনেই করোটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি বাসাইলের বাংড়া কালি মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনও মারা যায়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন