পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ
পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির ছাত্র সমাবেশ উদযাপিত হয়েছে।
বুধবার ২০ মে সকাল ১০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদরের মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ হতে র্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সমাবেশের প্রধান অতিথি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। দলীয় পতাকা উত্তোলন করেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট)। পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কৃতিত্য চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন পিসিপির কেন্দ্রীয় তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)- এর চট্টগ্রাম জেলার ইনচার্জ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য শুভ দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মিরাজ উদ্দীন। এছাড়াও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা প্রত্যয় চাকমা। পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও সাবেক ছাত্র নেতা জগদীশ চাকমা, পিসিপি'র কেন্দ্রীয় সহ সভাপতি সুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, একদিকে সরকারের চুক্তি বাস্তবায়নের সদিচ্ছার অভাবে চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের পরিস্থিতি এক বিরাট সংকটময় অবস্থার দিকে ধাবিত হচ্ছে। জুম্মদের ভূমি বেদখল, জুম্ম নারী ধর্ষণ, সহজ সরল জুম্মদের অর্থের লোভের ফাঁদে ফেলে ধর্মান্তরিতকরণ, লাভ জিহাদের ফাঁদে ফেলে জুম্ম মেয়েদের ধর্মান্তরিতকরণ ইত্যাদি বিষয় চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করে জুম্মদের জাতিগতভাবে নির্মূল করা। বক্তারা অবিলম্বে চুক্তি বাস্তবায়নে কর্ম পরিকল্পনা ঘোষণার দাবী জানান।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালের ৪ঠা মে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু গণহত্যার মধ্যেদিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ জম্ম লাভ করে।
আপনার মতামত লিখুন