গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

সারাদেশ
গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর
নিউজ ডেস্ক
২০ মে ২০২৬, ৯:১৬ পিএম
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু মারা গেছে। বুধবার (২০ মে) দুপুরে শহর-সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপূর্ব ইফতি তাইফ (১৮) হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে ও দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং নিহত সাকিবুল ইসলাম (১৯) শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। নদীর যে জায়গায় গোসলে নামে সেখানে অনেক পানি ও গভীর। তারা গোসলে নামার পরে অনেক সময় না উঠলে আশপাশে থাকা মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা নদীতে নেমে খুঁজতে থাকে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজ তাদের দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন