রংপুর জেলা পরিষদ প্রশাসকের সাথে খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও জাতীয় আদিবাসী পরিষদের সৌজন্য সাক্ষাৎ
রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (২০ মে, ২০২৬) জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাতের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সদস্যবৃন্দ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নিজ নিজ সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং স্থানীয় আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসকের সাথে মতবিনিময় করেন। জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রতিনিধিদের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে জেলার প্রতিটি জনগোষ্ঠীর সুষম উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন