৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে শার্শায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক-১

সারাদেশ
৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে শার্শায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক-১
১৯ মে ২০২৬, ১০:৫৯ পিএম

যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) ও ২৬ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) সহ একজন আসামীকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কাশিপুর সীমান্তে বিজিবি ও র‍‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে কাশিপুর গ্রামস্থ গোপিনাথপুর গ্রাম হতে ১জন আসামীসহ ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ২৬ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) আটক করে।

‎বিজিবি জানায়,আটক আসামী শার্শা থানার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪০)।আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ১৫২ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) এবং ৩০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০৫টি কম্বল, ২৪১৫টি চকলেট, ০১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ০৩ প্যাকেট সন পাপড়ী, ০২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনী, ৪৮টি খাদ্য সামগ্রী এবং ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৩৪,০৯০/- (সাত লক্ষ চৌত্রিশ হাজার নব্বই) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন