ময়মনসিংহে চালু হলো চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সারাদেশ
ময়মনসিংহে চালু হলো চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার
১৯ মে ২০২৬, ৭:২৫ পিএম

উন্নত চিকিৎসার তথ্য ও সেবা আরও সহজ করতে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। গত ১৯ মে (মঙ্গলবার) বিকালে ময়মনসিংহ নগরের চরপাড়া মোড় এলাকার ‘মিনসা টাওয়ার’-এ আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার।

 এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়োগনেস্টিক সেন্টার ওনার এসোশিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্মেন্টের ডেপুটি ডিরেক্টর সনজিত নায়েক। মেডিকেল ট্যুরিজম কোম্পানি মাহনাফ মেডি’র তত্ববধায়নে এ ইনফরমেশন সেন্টারটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, ময়মনসিংহে এমন একটি প্রতিষ্ঠান চালু করার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ প্রতিষ্ঠানটি ময়মনসিংহের মানুষের স্বাস্থ্যসেবার পাওয়ার পথ সহজ করে দিবে। আমি আশা কারব প্রতিষ্ঠানটি সেবার মনোভাব নিয়ে কাজ করবে।

অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধনের আগে মঙ্গলবার বিকালে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়। মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সামনে  ইনফেরমেশন সেন্টার চালুর উদ্দেশ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক আবু জাফর  ইউসুফ। তিনি জানান, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলো থেকে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা করতে ভারতে যায় রোগীরা। তারা অনেক সময় সঠিক তথ্য, অ্যাপয়েনমেন্ট, মেডিকেল ডকুমেন্টশন, ভিসা প্রসেস ও হাসপাতাল সমন্বয়ের ক্ষেত্রে  নানা জটিলতার সম্মুখীন হয়। এ ক্ষেত্রে ভারতে যাওয়া রোগীদের উন্নত চিকিৎসা তথ্য, গাইডেন্স এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে আমরা অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার চালু করেছি। আমরা আশা করছি, এ ইনফরমেশন সেন্টার চালু করায় ময়মনসিংহ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবার পথ সহজলভ্য হবে। স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা এবং রোগীদের সেবা আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং চিকিৎসকদের জন্য সিএমই প্রোগ্রাম আয়োজন করব।

এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ডাক্তার অ্যাপয়েনমেন্ট সমন্বয়, মেডিকেল রির্পোট ও সেকেন্ড ওপিনিয়ন সহায়তা, মেডিকেল ভিসা ইনভাইটেশন গাইডেন্স, হাসপাতালে ভর্তি, ট্রাভেল কো-অর্ডিনেশন এবং চিকিৎসার আগে ও পরে রির্পোট সার্পোট দেওয়া হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের চিকিৎসক, ব্যবাসয়ীসসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন