ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

সারাদেশ
ঈশ্বরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন
১৯ মে ২০২৬, ১:৫৩ পিএম

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ ও মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সকাল ১০টায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

কেন্দ্রীয় উদ্বোধনের পরই ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে স্থানীয় মেলার উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা রহমান।

ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে রয়েছে বিশেষ বুথ, যেখান থেকে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ, খতিয়ান বা পর্চা এবং বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে সরকারের আধুনিক ডিজিটাল ও স্মার্ট ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা "স্মার্ট ভূমি সেবা" বাস্তবায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ ইউসুফ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন