পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী কালাইয়া গবাদি পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়

সারাদেশ
পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী কালাইয়া গবাদি পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়
১৮ মে ২০২৬, ৯:০৭ পিএম

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া গবাদি পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে ছোট-বড় গরু মহিষ ও ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা।

হাট ঘুরে দেখা যায় দেশীয় জাতের পশুর চাহিদা তুলনামূলক বেশি। সকাল থেকে রাত পর্যন্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দরদাম নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিক্রেতারা বলছেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গবাদি পশুর দামও কিছুটা বেশি। তবে ক্রেতারা সাধ্যের মধ্যে ভালো পশু কিনতে চেষ্টা করছেন।

স্থানীয়দের মতে, কালাইয়া গবাদি পশুর হাট বহু বছরের পুরোনো এবং দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত পশুর হাট হিসেবে এর সুনাম রয়েছে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে এ হাটে কয়েক হাজার পশু কেনাবেচা হয়।

হাটে আগত একাধিক খামারি জানান, দীর্ঘদিন ধরে লালন-পালন করা পশু বিক্রির মাধ্যমে তারা লাভের আশা করছেন। অন্যদিকে ক্রেতারাও নিরাপদ ও স্বাস্থ্যবান পশু কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

হাটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাও দেখা গেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন