কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সারাদেশ
কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

চাল সংগ্রহ অভিযানে বক্তব্য রাখছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন

১৮ মে ২০২৬, ৬:২২ পিএম

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুড়িগ্রাম সদর এলএসডি গুদামে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন সংগ্রহকৃত চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে মিলার ডিলার ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খাদ্য গুদাম কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।

এসময় সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজা আহাম্মেদ, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও মিলার শহীরুজ্জামান সাজু, মিলার ও ডিলার শামসুল ইসলাম প্রমুখ। 

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে ১৩৬০ টন ধান, ২৯৩৩ টন সিদ্ধ চাল ও ৪৯৭ টন আতপ চাল সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য; চলতি বোরো মৌসুমে দেশজুড়ে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ১৩ লাখ মেট্রিক টন চাল (সিদ্ধ ও আতপ)। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন