কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

সারাদেশ
কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
১৭ মে ২০২৬, ১:৪৪ পিএম

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম, কালক্ষেপণ ও দুর্নীতির অভিযোগ এনে আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।রোববার (১৭ মে) সকালে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের সদস্যরা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের শহরের কলেজ মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অভিযোগের স্মারকলিপি প্রদান করেন।অভিযোগে বলা হয়, ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির মেয়াদ ৪৫ দিন হলেও প্রায় ১১ মাস পার হলেও নির্বাচন আয়োজন করা হয়নি। এ বিষয়ে আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর থেকে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে নির্বাচন আয়োজনের জন্য তাগিদ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন শ্রমিকরা।তাদের অভিযোগ, নির্বাচন পরিচালনা কমিটি ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে এবং এতে সাধারণ সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ীও কোনো দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শ্রমিক নেতারা জানান, আসন্ন নির্বাচনে প্রতিটি পদে একাধিক প্রার্থী রয়েছেন এবং সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী। তাই নতুন সাধারণ সভার মাধ্যমে পুনরায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। 

এ বিষয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য নম্বর-১৪ মো. তাইজুল ইসলামের স্বাক্ষরিত অভিযোগপত্রের অনুলিপি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন