কুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার-১

সারাদেশ
কুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার-১

কুড়িগ্রামের ডিবি পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার

১৬ মে ২০২৬, ১০:৩২ পিএম

কুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার-১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। এর আগে একইদিন দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চৌকস দল ফুলবাড়ী থানাধীন ৬ নম্বর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ হাফিজুর রহমান (৩০) কে তার নিজ বসতবাড়ি থেকে ৯৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন