চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনার চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আছগার।
তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাসের এই সিয়াম সাধনার শিক্ষা যদি আমরা রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক ও ব্যাক্তি জীবনে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কারণ সিয়াম সাধনার মুল কথা হচ্ছে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করা। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পরিবারের ব্যক্তি জীবনে সবাই কিন্তু আমরা দায়িত্বশীল। তাই আমাদের দায়িত্ব পালন করে ভাবতে হবে আল্লাহ সব দেখছেন, শুনছেন, জানছেন, রেকর্ড করছেন। এই রেকর্ড কিয়ামতের দিন আমাদেরকে দেখানো হবে এবং সেই অনুযায়ী আমাদের ফায়সালা হবে জান্নাত নাকি জাহান্নাম। আর এই অনুভুতি নিয়ে দায়িত্ব পালন করার নাম হলো তাকওয়া। আর যিনি এই দায়িত্ব পালন করেন তিনি হলেন মুত্তাক্বীন। আমার মনে হয় এই দেশকে সোনার বাংলাদেশ গড়ার রমজানের একটি রোযার শিক্ষাই যথেষ্ট।
চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ এম এম রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাটমোহর উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদ, সেক্রেটারি হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাংবাদিক শাহীন রহমান, চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান, সহকারি সেক্রেটারি মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটির সদস্যরা হলেন, সভাপতি ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী অধ্যক্ষ এম এম রুহুল আমিন, সহকারী সেক্রেটারী মোশারফ হোসেন ও সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সুমন, সহকারি সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সচিব শাহাদাৎ হোসেন, সহকারী অর্থ সচিব রমজান আলী, প্রচার সম্পাদক কামরুজ্জামান দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।
চাটমোহর ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমান জানান, আমাদের সংগঠনটির মাধ্যমে একটব ট্রাস্ট গড়ে তোলা হবে। সেই ট্রাস্টের আওতায় স্কুল কলেজ মাদ্রাসা পরিচালিত হবে। অর্থাৎ চাটমোহরে শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করবো। পাশাপাশি সমাজের অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্ছিত মানুষদের সহযোগিতায় কাজ করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয় সে বিষয়ে ভূমিকা রাখবে এই সংগঠন। সমাজের যেকোনো ভালো কাজে পাশে থাকার ব্রত নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আগামীতে সবার সহযোগিতায় আমরা চাটমোহরকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই।
আপনার মতামত লিখুন