ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন, নয়া সভাপতি পাপন ও সম্পাদক হাসান

সারাদেশ
ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন, নয়া সভাপতি পাপন ও সম্পাদক হাসান
১৬ মে ২০২৬, ৮:১০ পিএম

বৃহত্তর ময়মনসিংহের অন্যতম স্বনামধন্য বাণিজ্যিক কেন্দ্র ‘ভালুকা পাতাল মার্কেট ব্যবসায়ী সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম পাপন এবং সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে আনুমানিক বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, সকল সদস্যের উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার সম্পাদক রনি মিয়া এবং ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক শুভ। উল্লেখ্য, সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, এই বিজয় আমাদের সকল ব্যবসায়ী ভাইয়ের বিজয়। আমাদের লক্ষ্য ভালুকা পাতাল মার্কেটকে ময়মনসিংহের আধুনিক ও নিরাপদ মোবাইল এবং ইলেকট্রনিক্স হাব হিসেবে আরও সুসংগঠিত করা।

নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম পাপন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এই কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নে কাজ করে যাব।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সমিতির বিদায়ী কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ব্যবসায়ীরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন