উল্লাপাড়া সলঙ্গায় শত শত মণ নতুন বোরো ধান কেনাবেচা হচ্ছে প্রতিদিন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটগুলোয় নতুন বোরো ধান কেনাবেচা হচ্ছে। আজ শনিবার সলঙ্গায় প্রায় চার হাজার মণ ধান আমদানি ও কেনাবেচা হয়েছে। এখন পুরোদমে ধান কেনাবেচা লেগেছে। গত সপ্তাহ খানেক হলে প্রতিদিনই সাড়ে তিন থেকে চার হাজার মণ ধান কেনাবেচা হচ্ছে । এক মণ ধান ১১ শ টাকা থেকে সাড়ে ১২ টাকা দরের মধ্যে কেনাবেচা হয়েছে। আর চিকন কাটারীভোগ ধান সাড়ে ১৩ শ টাকা থেকে ১৪ শ টাকা মণ দরে কেনাবেচা হয়েছে। সলঙ্গায় কাটারীভোগ , শুভলতা , হাইব্রিড হিরা , সব ধরণের ব্রি ধান শত শত মণ কেনাবেচায় আমদানি হচ্ছে। সলঙ্গার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বাহনে কৃষকরা ধান বেচতে আনছেন। এছাড়া ফরিয়া শ্রেণীর ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে ধান কিনে এখানে এনে বেচছেন।
উত্তরাঞ্চলের মধ্যে নামকরা সলঙ্গায় হাটবার দুদিন সোমবার ও বৃহস্পতিবার ছাড়াও প্রতিদিন শত শত মণ ধান কেনাবেচা হয়। এখানে বড় ছোটো মিলে প্রায় ৪০ টি আড়তে ধান কেনাবেচা হয়। আড়ত ও আড়তের বাইরে মিলে প্রায় ৫০ জন ধান কেনাবেচা ব্যবসায় জড়িত আছেন বলে জানানো হয়। সলঙ্গা থেকে প্রতিদিন নাটোর , পাবনা , শেরপুর , টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকার ধান চাতালে ট্রাকে ধান যায়। আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় সলঙ্গা হাটে গিয়ে দেখা গেছে বিভিন্ন এলাকার কৃষকেরা নানা বাহনে নতুন বোরো বেচতে এনেছেন। এখানকার আড়ত ঘরে ও হাটের খোলা জায়গায় চাটাই বিছিয়ে ধান কেনাবেচা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় নিতে ট্রাকে ধান বোঝাই দেওয়া হচ্ছে । ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে চিকন কাটারীভোগ ধান সবচেয়ে বেশী দামে কেনাবেচা হচ্ছে । আজ শনিবার সলঙ্গায় প্রায় চার হাজার মণ নতুন বোরো ধান কেনাবেচা হয়েছে।
প্রতিবেদককে ধান ব্যবসায়ী বাবলু শেখ বলেন তিনি আজ শনিবার ১১শ টাকা থেকে ১২ শ টাকার মধ্যে বিভিন্ন জাতের নতুন বোরো ধান কিনেছেন। নাটোরের একটি ধান চাতালে কেনা ধান পাঠাবেন বলে জানান। আরেক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন বলেন তিনি আজ নানা জাতের প্রায় ৩০ মেট্রিক টন ধান কিনেছেন। যশোর মোকামে কেনা ধান পাঠানো হচ্ছে। সলঙ্গা ইউনিয়নের রাণীনগরের কৃষক সরোয়ার হোসেন এবারে বিঘা তিনেক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি আজ শনিবার ১১ শ টাকা মণ দরে প্রায় আট মণ ধান বেচেছেন বলে জানান। আরেক কৃষক অনিক হাইব্রিড হিরা জাতের ধান আবাদ করেছেন। প্রায় চার মণ ধান ১১ শ টাকা মণ দরে বেচেছেন বলে জানান।
আপনার মতামত লিখুন