কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে "দশ হাজার কাঁঠাল গাছের চারা" বিতরণ।

সারাদেশ
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে "দশ হাজার কাঁঠাল গাছের  চারা" বিতরণ।

কুড়িগ্রামে গ্রীন ইকো ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪ মে ২০২৬, ৫:০১ পিএম

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে "দশ হাজার কাঁঠাল গাছের  চারা" বিতরণ। 

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “দশ হাজার কাঁঠাল গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্য কুমরপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ এবং মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রিন ইকো ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক পত্র বিতরণ করা হয়। এসময় গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বেউপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম।রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ, সদস্য উম্মে রুমানা এবং রাইকা রায়হান গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন, সদস্য আজিজুল ইসলাম, তুলশি চন্দ্র, আনাস বিন মাহমুদ।অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সঞ্জয় চৌধুরী বলেন,কুড়িগ্রাম জেলা নদীবেষ্টিত অঞ্চল। এখানে বন্যা ও খরা—দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এ অঞ্চলে সরাসরি পড়ে। সেই প্রভাব মোকাবিলা করে পরিবেশের সঙ্গে মানিয়ে জীবনযাপন করা এ অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে গ্রিন ইকো ফাউন্ডেশন এ কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে আমরা ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ সম্পন্ন করেছি।”আয়োজকরা জানান,পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন