রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন মজুন; ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

সারাদেশ
রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন মজুন; ট্রেনের ধাক্কায় গেল প্রাণ
১৩ মে ২০২৬, ৮:০৯ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত মোসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, মজনু হোসেন সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করছিল। ট্রেন আসার শব্দ বুঝতে পারেননি মজনু। ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেয়। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন