পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ
পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন পাবনা পৌরসভার প্রশাসক মো. মনিরুজ্জামান। বুধবার সকালে পাবনা পৌরসভা কার্যালয়ে।

১৩ মে ২০২৬, ৭:৫৯ পিএম

বিশ্ব ব্যাংকের সহায়তায় ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এর আওতায় পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


বুধবার (১৩ মে) সকালে পাবনা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন, পাবনা জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, এলজিইডির পরিবেশবিদ ও টিম লিডার আহসান ইমাম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, হাসিবুল হক, পরিবেশবিদ মাহমুদা খাতুন। 


কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় দুই দশমিক এক কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। 


কর্মশালায় আরো জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, বর্জ ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।   


কর্মশালায় পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, যুবদল নেতা তসলিম হাসান খান সুইটসহ নারী নেত্রী, পৌরসভার কর্মকর্তা, টিএলসিসির সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি সমন্বয় করেন পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন